পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামীকাল মঙ্গলবার (৫ মে) থেকে চীন সফরে যাচ্ছেন। সফর চলবে ৭ মে পর্যন্ত।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই–এর আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সফরটি ক্ষমতাসীন বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর।
চীনা মুখপাত্র জানান, সফরকালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, কূটনৈতিক সহযোগিতা এবং বিভিন্ন উন্নয়ন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর এটি চীনে দ্বিতীয় উচ্চপর্যায়ের সফর। এর আগে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীন সফর করেন।
চীন সফরকে কেন্দ্র করে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
বিষয় : পররাষ্ট্রমন্ত্রী

বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামীকাল মঙ্গলবার (৫ মে) থেকে চীন সফরে যাচ্ছেন। সফর চলবে ৭ মে পর্যন্ত।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই–এর আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সফরটি ক্ষমতাসীন বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর।
চীনা মুখপাত্র জানান, সফরকালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, কূটনৈতিক সহযোগিতা এবং বিভিন্ন উন্নয়ন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর এটি চীনে দ্বিতীয় উচ্চপর্যায়ের সফর। এর আগে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীন সফর করেন।
চীন সফরকে কেন্দ্র করে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন