ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঈশ্বরদীতে সরকারি খাল খনন কর্মসূচি স্থগিত

প্রকাশ : ০৩ মে ২০২৬

ঈশ্বরদীতে সরকারি খাল খনন কর্মসূচি স্থগিত
ছবি : প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে সরকারি খাল খনন কর্মসূচি ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়ার মুখে নির্ধারিত একটি উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করেছে উপজেলা প্রশাসন। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাতীয় উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে ঈশ্বরদীতে খাল খনন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় গত ২৯ এপ্রিল দাশুড়িয়া ইউনিয়নে প্রায় ৫৪ লাখ টাকা ব্যয়ে একটি খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।

পরবর্তী ধাপে মুলাডুলি-শ্রীরামপুর এলাকায় প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে ১ কিলোমিটার খাল খননের আরেকটি কর্মসূচি ৩ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এলাকায় উত্তেজনা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ সোয়াইব অনিবার্য কারণ দেখিয়ে অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করেন।

এ সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা ৩ মে সকাল ১১টার দিকে শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল সংলগ্ন রেলগেট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডলকে না জানিয়ে কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে।

এ সময় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ দাবি করেন এবং দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

অন্যদিকে বিএনপির পক্ষ থেকে প্রশাসনের এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখা হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, অনুষ্ঠানে জামায়াত সংশ্লিষ্ট ব্যক্তিকে অতিথি করার কারণে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে, তা দায়িত্বশীল পদক্ষেপ।

তিনি আরও বলেন, খাল খনন প্রকল্প দেশের কৃষি উন্নয়ন, পানি নিষ্কাশন এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিহাব উদ্দিন জানান, প্রায় ১ কিলোমিটার খাল খননে ৮০ লাখ টাকা ব্যয় নির্ধারিত ছিল। তবে নিরাপত্তা বিবেচনায় নির্ধারিত সময় পরিবর্তন করা হয়েছে এবং পরিস্থিতি অনুকূলে এলে নতুন সময়সূচি ঘোষণা করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঈশ্বরদীতে সরকারি খাল খনন কর্মসূচি স্থগিত

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ