ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চিত্রনায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের হৃদয়স্পর্শী বার্তা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫

চিত্রনায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের হৃদয়স্পর্শী বার্তা

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের সুপ্রসিদ্ধ চিত্রনায়িকা ময়ূরী বর্তমানে যুক্তরাষ্ট্রে ছেলে-মেয়েদের নিয়ে বাস করছেন। সেখানেই সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁদের পড়াশোনা চলছে। আজ (শনিবার) এই নায়িকার জন্মদিন উপলক্ষে অনেকেই তাঁকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। তবে এর মধ্যে ময়ূরীর চোখে বিশেষভাবে নজর কাড়ে মেয়ে মাইমুনা খানম সায়বার আবেগঘন শুভেচ্ছা বার্তাটি।

মাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে মাইমুনা নিজের ফেসবুকে লিখেছেন, "আজ তোমার বিশেষ দিন, আর আমি তোমাকে আমার হৃদয় থেকে কিছু বলতে চাই। তুমি শুধু আমার মা নও, তুমিই সেই ব্যক্তি, যে ভালো বা খারাপ প্রতিটি মুহূর্তে আমার পাশে দাঁড়িয়েছ। তুমি আমাকে শিখিয়েছ কিভাবে শক্তিশালী হতে হয়, কিভাবে সদয় হতে হয় এবং জীবন কঠিন হলেও কিভাবে এগিয়ে যেতে হয়।" মাইমুনা আরও উল্লেখ করেন, "আমি জানি আমি সব সময় যথেষ্ট বলি না, কিন্তু তুমি যা কিছু করো তার জন্য আমি কৃতজ্ঞ—ছোট ছোট কাজ, ত্যাগ, ক্লান্ত থাকা সত্ত্বেও তুমি যে ভালোবাসা দাও। তুমি আমাকে গড়ে তুলেছো এবং আমি প্রতিদিন তোমার জন্য কৃতজ্ঞ।"

সর্বশেষে মাকে ভালোবাসা জানিয়ে মাইমুনা লিখেছেন, "আমি আশা করি এই জন্মদিন তোমার জন্য সেই সুখ বয়ে আনবে, যা তুমি সব সময় অন্যদের দেওয়ার চেষ্টা করো। আজ এবং সর্বদা তুমি সেরাটা পাওয়ার যোগ্য। আমার আম্মু হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে অনেক ভালোবাসি। শুভ জন্মদিন।"

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চিত্রনায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের হৃদয়স্পর্শী বার্তা

প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫

featured Image

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের সুপ্রসিদ্ধ চিত্রনায়িকা ময়ূরী বর্তমানে যুক্তরাষ্ট্রে ছেলে-মেয়েদের নিয়ে বাস করছেন। সেখানেই সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁদের পড়াশোনা চলছে। আজ (শনিবার) এই নায়িকার জন্মদিন উপলক্ষে অনেকেই তাঁকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। তবে এর মধ্যে ময়ূরীর চোখে বিশেষভাবে নজর কাড়ে মেয়ে মাইমুনা খানম সায়বার আবেগঘন শুভেচ্ছা বার্তাটি।

মাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে মাইমুনা নিজের ফেসবুকে লিখেছেন, "আজ তোমার বিশেষ দিন, আর আমি তোমাকে আমার হৃদয় থেকে কিছু বলতে চাই। তুমি শুধু আমার মা নও, তুমিই সেই ব্যক্তি, যে ভালো বা খারাপ প্রতিটি মুহূর্তে আমার পাশে দাঁড়িয়েছ। তুমি আমাকে শিখিয়েছ কিভাবে শক্তিশালী হতে হয়, কিভাবে সদয় হতে হয় এবং জীবন কঠিন হলেও কিভাবে এগিয়ে যেতে হয়।" মাইমুনা আরও উল্লেখ করেন, "আমি জানি আমি সব সময় যথেষ্ট বলি না, কিন্তু তুমি যা কিছু করো তার জন্য আমি কৃতজ্ঞ—ছোট ছোট কাজ, ত্যাগ, ক্লান্ত থাকা সত্ত্বেও তুমি যে ভালোবাসা দাও। তুমি আমাকে গড়ে তুলেছো এবং আমি প্রতিদিন তোমার জন্য কৃতজ্ঞ।"

সর্বশেষে মাকে ভালোবাসা জানিয়ে মাইমুনা লিখেছেন, "আমি আশা করি এই জন্মদিন তোমার জন্য সেই সুখ বয়ে আনবে, যা তুমি সব সময় অন্যদের দেওয়ার চেষ্টা করো। আজ এবং সর্বদা তুমি সেরাটা পাওয়ার যোগ্য। আমার আম্মু হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে অনেক ভালোবাসি। শুভ জন্মদিন।"

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ