ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাদক সেবনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) স্থানীয়দের দেওয়া অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়াম এ অভিযান পরিচালনা করেন। দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ ছিল স্থানীয় বাসিন্দাদের।
অভিযান চলাকালে সন্দেহভাজন অবস্থায় সোহাগ শিকদার (৩০), পিতা কাসেম শিকদার, গ্রাম ঘারুয়া, উপজেলা ভাঙ্গা, জেলা ফরিদপুরকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয়। উপস্থিত সাক্ষী ও প্রাথমিক যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগের সত্যতা পাওয়া যায়।
পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি ১০০ টাকা অর্থদণ্ডও আরোপ করা হয়। তাৎক্ষণিক রায় ঘোষণার পর তাকে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এ মামলায় ভাঙ্গা থানার এসআই মো. আঃ করিম প্রসিকিউশন দাখিল করেন এবং পুরো অভিযানে পুলিশ সদস্যরা সহায়তা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সাদরুল আলম সিয়াম জানান, সমাজে মাদক বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, মাদক সেবন ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান এলাকায় মাদকবিরোধী সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে এবং যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে সহায়তা করবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন