ঢাকা    শনিবার, ০২ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

স্কুলে এসে মৃত্যুর কোলে ঢলে পড়ল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

ছবি : প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় স্কুলে এসে হঠাৎ লুটিয়ে পড়ে অনুপমা রায় (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি বুধবার (২৯ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে পৌর এলাকার দেবীগঞ্জ রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঘটে।

নিহত অনুপমা রায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপাতা বানিয়া পাড়া এলাকার রবীন্দ্রনাথ রায়ের মেয়ে। সে স্থানীয় দেবীগঞ্জ রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল এবং নিয়মিত স্কুলে যাতায়াত করত।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সেদিনও অনুপমা সকালে বাইসাইকেলে করে বাড়ি থেকে স্কুলে আসে। বিদ্যালয়ে পৌঁছে সাইকেল গ্যারেজে রাখার পরপরই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে উপস্থিত শিক্ষক ও সহপাঠীরা তাকে উদ্ধার করে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে অনুপমাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক ডা. গোপাল চন্দ্র রায় জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, “সকালে স্কুলে এসে সাইকেল থেকে নামার পরপরই সে হঠাৎ পড়ে যায়। আমরা দ্রুত তাকে হাসপাতালে পাঠাই, কিন্তু বাঁচানো সম্ভব হয়নি।”

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক হাসপাতালে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

অনুপমার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে শোক ও স্তব্ধতা। অনেকেই তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ০২ মে ২০২৬

স্কুলে এসে মৃত্যুর কোলে ঢলে পড়ল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ