ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ভাঙ্গায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ছবি : প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ অহিদুজ্জামান হিরন ওরফে মিজান (৪৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২২ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানাধীন আলগী ইউনিয়নের শাহমল্লিকদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ভাঙ্গা থানার এসআই মো. মুকুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করেন।

পরে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের বাম পকেট থেকে ৮০ পিস গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলোর মধ্যে ২টি রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা হিসেবে সংরক্ষণ করা হয়েছে এবং বাকি ৭৮টি ট্যাবলেট আলামত হিসেবে জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক অহিদুজ্জামান হিরন ওরফে মিজান স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে সংরক্ষণ করতেন।

ভাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন জানান, আটক ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ভাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় স্বস্তি ফিরে এসেছে। সচেতন মহল মাদকবিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ভাঙ্গায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ