ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) গভীর রাতে ভাঙ্গা থানার এসআই মো. মিজানুর রহমান-০২ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আলগী ইউনিয়নের তালকান্দা এলাকার একটি নির্জন স্থানে, ছনের ভিটার পাশে একটি বড় গাছের নিচে দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে জুয়ার আসর বসে আসছিল। বৃহস্পতিবার রাতে সেখানেও একদল ব্যক্তি জুয়া খেলায় মত্ত ছিল। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারদিক ঘিরে ফেলে এবং আকস্মিক অভিযান চালায়। এ সময় জুয়া খেলারত অবস্থায় ৬ জনকে হাতেনাতে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তারা দ্রুত স্থান ত্যাগ করে।
গ্রেফতারকৃতরা হলেন- রায়হান খালাসী (৪৫), শহীদ ভূইয়া (৪৭), ফিরোজ মাতুব্বর (৪৫), আমির হোসেন (৪৪), মিজানুর রহমান ভূইয়া (৪৮) এবং খোকন হোসেন (৫০)। তারা সবাই স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।
অভিযান চলাকালে জুয়ার আসর থেকে একটি ডন প্যাকেটে থাকা ৫২টি তাস, জুয়ার বোর্ড এবং নগদ ৯৫০ টাকা উদ্ধার করা হয়। এসব আলামত জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারা অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
এ বিষয়ে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। এলাকায় জুয়া, মাদক ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের এমন অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। তিনি আরও জানান, সমাজে অপরাধ প্রবণতা কমাতে স্থানীয়দেরও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখা জরুরি।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন