ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঘোড়াঘাটে ১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ছবি : ঘোড়াঘাটে ১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশি অভিযানে ১৬ পিস ইয়াবাসহ মো. রানা মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামে অভিযান চলাকালে পালানোর চেষ্টা ও ধস্তাধস্তির এক পর্যায়ে ওই মাদক ব্যবসায়ী জখম হন। আটক রানা মিয়া উপজেলার কশিগাড়ী গ্রামের মো. মকবুল ফকিরের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক বিক্রির উদ্দেশ্যে জনৈক আজাদ মিয়ার বসতবাড়ির পাশে এক ব্যক্তি অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ঘোড়াঘাট থানার একটি টিম সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রানা মিয়া দৌড়ে পালানোর চেষ্টা করলে কনস্টেবল আব্দুল গনি তাকে জাপটে ধরেন। এসময় মাদক ব্যবসায়ীর সাথে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে নিজেকে ছাড়িয়ে নিতে রানা মিয়া পুলিশ সদস্যের শরীরে কামড় দিয়ে পালানোর চেষ্টা করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে অসাবধানতাবশত রাস্তার পাশে থাকা বাঁশের বেড়ার ধারালো কঞ্চির আঘাতে রানা মিয়ার অণ্ডকোষের নিচের অংশ ছিলে গিয়ে রক্তাক্ত জখম হয়।

খবর পেয়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার তদন্ত করেন। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে আসামির হাতে থাকা একটি হজমির কৌটার ভেতর থেকে ১৬ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জব্দ তালিকা প্রস্তুত করে আলামত উদ্ধার ও সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করে।

এ বিষয়ে অভিযানের দায়িত্বে থাকা এসআই মো. রাজা মিয়া জানান, "আসামি পালানোর সময় ধস্তাধস্তিতে দুর্ঘটনাবশত বাঁশের কঞ্চির আঘাতে জখমপ্রাপ্ত হয়েছেন। আমরা তাকে উদ্ধার করে দ্রুত ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। সেখানে তিনি পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।"

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত আলামতসহ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি থানা সাধারণ ডায়েরিতে (জিডি) অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঘটনার বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, "মাদক নির্মূলে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারের সময় আসামি পুলিশ সদস্যকে কামড় দিয়ে পালানোর চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে অসাবধানতাবশত বাঁশের কঞ্চিতে লেগে আহত হন। আমরা তাকে মানবিক কারণে দ্রুত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ঘোড়াঘাটে ১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ