দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোসলেমা (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের দক্ষিণ দেবীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঘোড়াঘাট থানার এসআই মো. রাজা মিয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী বিশেষ অভিযানে নিয়োজিত ছিল। বিকেল আনুমানিক ৫টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তারা দক্ষিণ দেবীপুর গ্রামের আমতলা এলাকায় জনৈক নুর আলমের গোডাউন ঘরের বারান্দায় অভিযান চালায়।
অভিযানকালে সেখানে অবস্থানরত মোসলেমাকে সন্দেহভাজন হিসেবে আটক করে তল্লাশি চালানো হয়। এসময় তার কাছ থেকে ৯৫ পিস কমলা রঙের নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৯ হাজার টাকা বলে জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃত মোসলেমা গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার মাদারহাট যুগিবাড়ী গ্রামের মো. তৈয়ব আলীর মেয়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোসলেমার এক সহযোগী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পালাতক ওই ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও জানান, মাদক নির্মূলে ঘোড়াঘাট থানা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন