গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা-এ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রতি বছরের ন্যায় বাংলা প্রথম পত্র দিয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার ৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়।
প্রথম দিনের পরীক্ষায় উপজেলার ৪৩টি উচ্চ বিদ্যালয় এবং ২০টি মাদ্রাসার মোট প্রায় ২ হাজার ৫শত শিক্ষার্থী অংশগ্রহণ করে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্ধারিত সময় দুপুর ১টায় পরীক্ষা শেষ হয়, যা সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।
পরীক্ষার প্রথম দিনেই কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদ আশিক কবির-এর নির্দেশনায় প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে কেন্দ্রগুলোতে ছিল বাড়তি নজরদারি এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশ।
এ বছর উপজেলার সরকারি মুকসুদপুর কলেজ, সরকারি সাবের মিয়া জসিমউদ্দীন মডেল উচ্চ বিদ্যালয়, পাইলট বালক উচ্চ বিদ্যালয় এবং জলিরপাড় কলিগ্রাম মুকুন্দ বিহারী মল্লিক উচ্চ বিদ্যালয়- এই ৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৬ সালে মুকসুদপুর উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৫শত ১১ জন। পর্যায়ক্রমে নির্ধারিত রুটিন অনুযায়ী অন্যান্য বিষয়ের পরীক্ষাও অনুষ্ঠিত হবে।
উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা সার্বক্ষণিক পরীক্ষা কেন্দ্রগুলো মনিটরিং করছেন এবং সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন