দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা-এ কঠোর নিরাপত্তা ও প্রশাসনের নিবিড় তদারকির মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। সারা দেশের মতো মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে উপজেলার ৫টি কেন্দ্রে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রথম দিনের পরীক্ষায় ৩টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ হাজার ৬৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬ জন অনুপস্থিত ছিল। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা বহিষ্কারের খবর পাওয়া যায়নি, যা পরীক্ষার সার্বিক পরিবেশকে ইতিবাচক করেছে।
সরেজমিনে দেখা গেছে, এ বছর প্রথমবারের মতো প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। শুধু স্থাপনই নয়, ভিডিও ফুটেজ সংরক্ষণেরও নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর আগ থেকেই কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া উপস্থিতি লক্ষ্য করা যায়। কেন্দ্র সচিব ছাড়া অন্য কারো মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় এবং পরীক্ষার্থীদের যথাযথ তল্লাশির মাধ্যমে কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট ১ হাজার ৬৪৫ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে সাধারণ বোর্ডে ১৭ জন, মাদ্রাসা বোর্ডে ২২ জন এবং কারিগরি (ভোকেশনাল) বোর্ডে ৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
শিক্ষা মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের কঠোর নির্দেশনায় এবার শতভাগ নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্যমতে, প্রথম দিনে কোনো শিক্ষার্থীকে বহিষ্কার করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার জানান, “প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। আগামী পরীক্ষাগুলোতেও একই শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও শিক্ষা বিভাগ সতর্ক রয়েছে।”
এদিকে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা সার্বক্ষণিক বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন এবং নিয়ম ভঙ্গের চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছেন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন