ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাড়িতে অকটেন মজুদ করাকালে আগুন; পেট্রোল পাম্প ক্যাশিয়ারের করুন মৃত্যু

ছবি : প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দাহ্য জ্বালানি অকটেন স্থানান্তরের সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ হয়ে এক পেট্রোল পাম্প ক্যাশিয়ারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তির নাম মনুতোষ নাথ। তিনি নাজিরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের ঈমামনগর এলাকার বাসিন্দা এবং স্থানীয় জনতা পেট্রোল পাম্পে ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে মনুতোষ নাথ তার কর্মস্থল পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলের ট্যাংকিতে অকটেন ভর্তি করে বাড়িতে নিয়ে আসেন। পরে তিনি সেই অকটেন একটি ড্রামে সংরক্ষণ করার চেষ্টা করছিলেন। ওই সময় বাড়িতে বিদ্যুৎ না থাকায় আলো হিসেবে একটি চেরাগ বাতি ব্যবহার করা হচ্ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অকটেন স্থানান্তরের সময় চেরাগ বাতির আগুনের সংস্পর্শে দাহ্য জ্বালানিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে মোটরসাইকেল ও আশপাশের এলাকায়। আগুন নেভানোর চেষ্টা করতে গেলে মনুতোষ নাথ নিজেই দগ্ধ হন এবং তার শরীরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখানকার চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

চমেক হাসপাতালে টানা দুই দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (১৮ এপ্রিল) তিনি মারা যান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, মনুতোষ নাথ ছিলেন দায়িত্বশীল ও শান্ত স্বভাবের মানুষ। তার এ ধরনের করুণ মৃত্যুতে পুরো এলাকা স্তব্ধ হয়ে গেছে।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, অকটেন ও পেট্রোল অত্যন্ত দাহ্য পদার্থ। এগুলো খোলা আগুন বা চেরাগের কাছাকাছি রাখা বা স্থানান্তর করা মারাত্মক ঝুঁকিপূর্ণ, যা প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে।

পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বাড়িতে অকটেন মজুদ করাকালে আগুন; পেট্রোল পাম্প ক্যাশিয়ারের করুন মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ