পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মা-অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার সোনাহার এলাকায় অবস্থিত তালিমুল ইসলাম মডেল দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক ও ৬ নম্বর মল্লিকাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান। সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ সাদেকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেবীগঞ্জ উপজেলা সেক্রেটারি গোলাম রব্বানী পঞ্চগড়ীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, ২০২৫ সালে বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা এডুকেশন সোসাইটির অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণকারী ১২ জন শিক্ষার্থীর মধ্যে ৯ জন বৃত্তি লাভ করেছে, যা প্রতিষ্ঠানের জন্য একটি গৌরবজনক অর্জন। পাশাপাশি ইবতেদায়ী সরকারি মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ৮ জন শিক্ষার্থীর মধ্যে ২ জন ট্যালেন্টপুল এবং ৫ জন সাধারণ বৃত্তি অর্জন করেছে। অনুষ্ঠানের শেষ পর্বে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে পুরো পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর ও আনন্দঘন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন