খুলনা মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ময়না আক্তার (২৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (কেএমপি ডিবি)। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) দিবাগত রাত ২টা ৫ মিনিটে সোনাডাঙ্গা আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম সোনাডাঙ্গা আবাসিক এলাকার ২য় ফেজের ৮ নম্বর রোডে অবস্থান নেয়। সেখানে সন্দেহভাজন এক নারীকে নজরদারিতে রাখা হয়। পরবর্তীতে তার গতিবিধি নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ময়না আক্তার মাদারীপুর জেলার রাজৈর থানার মাছচর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার আওতাধীন সোনাডাঙ্গা আবাসিক এলাকায় বসবাস করছিলেন।
আটকের পর তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তার বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
খুলনা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীতে মাদক নির্মূল করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন