ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

স্কুলের সীমানায় প্রাচীর না থাকায় শিক্ষার্থীরা বিভিন্ন ভাবে অনিরাপদে রয়েছে

ছবি : প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সুন্দাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। প্রায় আট দশকের পুরোনো এই বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে অবকাঠামোগত নানা সমস্যায় ভুগলেও সবচেয়ে বড় সংকট হিসেবে সামনে এসেছে নিরাপত্তাহীন খোলা সীমানা।

১৯৪০ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম চলছে। তবে বিদ্যালয়ের চারপাশে কোনো সীমানা প্রাচীর না থাকায় শিক্ষার্থীরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানান শিক্ষক ও অভিভাবকরা।

স্থানীয়দের মতে, বিদ্যালয়টি সরাসরি একটি সরকারি সড়কের পাশে অবস্থিত হওয়ায় টিফিন বা অবসর সময়ে শিক্ষার্থীরা খেলাধুলার সময় অসাবধানতাবশত সড়কের দিকে চলে যাওয়ার ঝুঁকিতে থাকে। এতে দ্রুতগামী যানবাহনের সঙ্গে দুর্ঘটনার আশঙ্কা সবসময়ই থেকে যায়।

এছাড়া সীমানা প্রাচীর না থাকায় বিদ্যালয়ের মাঠে প্রায়ই গরু ও অন্যান্য গবাদিপশু প্রবেশ করে। ফলে শিক্ষার্থীদের খেলাধুলা ব্যাহত হচ্ছে এবং বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। সচেতন মহলের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে জমির সীমানা সংক্রান্ত বিরোধের ঝুঁকিও তৈরি হতে পারে।

স্থানীয় ইউপি সদস্য আলী হোসেন বলেন, মাঠের চারপাশে কয়েকবার গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হলেও গবাদিপশুর কারণে সেগুলো নষ্ট হয়ে যায়। অতীতে সীমানা প্রাচীর নির্মাণের জন্য আবেদন করা হলেও তা বাস্তবায়ন হয়নি। অথচ একই সময়ে অন্যান্য অনেক বিদ্যালয়ে নতুন ভবন ও সীমানা প্রাচীর নির্মিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল রায় বলেন, শ্রেণিকক্ষের জন্য নতুন ভবন প্রয়োজন হলেও সবচেয়ে জরুরি হলো সীমানা প্রাচীর। এটি না থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা চরমভাবে হুমকির মুখে রয়েছে। দ্রুত প্রাচীর নির্মাণ করা না হলে বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার্থীদের সুরক্ষা দুটোই ক্ষতিগ্রস্ত হবে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে জানান, বিষয়টি তাদের নজরে রয়েছে। বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যাগুলো সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে। বিশেষ করে সীমানা প্রাচীর নির্মাণকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

স্কুলের সীমানায় প্রাচীর না থাকায় শিক্ষার্থীরা বিভিন্ন ভাবে অনিরাপদে রয়েছে

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ