নড়াইল জেলা পরিষদের প্রশাসক মুস্তাফিজুর রহমান আলেকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কালিয়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলু, যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার আর্মস্ট্রং, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি রেজায় রাব্বী কামাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান মনা এবং কালিয়া পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন হিমুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাতে স্থানীয় জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, চলমান উন্নয়ন কার্যক্রম এবং প্রশাসনিক সহযোগিতা নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি নেতৃবৃন্দ এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা, নাগরিক সেবা সহজতর করা এবং বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
জেলা পরিষদ প্রশাসক মুস্তাফিজুর রহমান আলেক উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং জনস্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ নড়াইল জেলার সার্বিক উন্নয়ন, স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন