ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পলাশবাড়ীতে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ছবি : সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় প্রতিবেশী বাড়ি থেকে দুধ নিয়ে ফেরার পথে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) মুখ চেপে ধরে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রিফাত মিয়ার (১৯) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে ভুক্তভোগী শিশুটি গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল শনিবার সন্ধ্যায় উপজেলার ভবানীপুর গ্রামে এই ঘটনা ঘটে। বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থী প্রতিবেশী বাড়ি থেকে গাভীর দুধ নিয়ে নিজ বাড়িতে ফিরছিল। পথে একই গ্রামের আজাদুল ইসলামের ছেলে রিফাত মিয়া তার পথরোধ করে এবং মুখ চেপে ধরে রাস্তার পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত রিফাত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত রিফাত মিয়াকে একমাত্র আসামি করে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত রিফাত এলাকা ছেড়ে পলাতক রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

পলাশবাড়ীতে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় প্রতিবেশী বাড়ি থেকে দুধ নিয়ে ফেরার পথে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) মুখ চেপে ধরে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রিফাত মিয়ার (১৯) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে ভুক্তভোগী শিশুটি গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল শনিবার সন্ধ্যায় উপজেলার ভবানীপুর গ্রামে এই ঘটনা ঘটে। বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থী প্রতিবেশী বাড়ি থেকে গাভীর দুধ নিয়ে নিজ বাড়িতে ফিরছিল। পথে একই গ্রামের আজাদুল ইসলামের ছেলে রিফাত মিয়া তার পথরোধ করে এবং মুখ চেপে ধরে রাস্তার পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত রিফাত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত রিফাত মিয়াকে একমাত্র আসামি করে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত রিফাত এলাকা ছেড়ে পলাতক রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ