ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়ায় পারিবারিক বিরোধে ননদের ধাক্কায় ভাবীর মৃত্যু

ছবি : প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষে মোমেনা বেগম (৬৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মোমেনা বেগম স্থানীয় বাবু সরকারের স্ত্রী। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের শেফালী বেগমের পরিবার এবং তার ননদ জোলেখা বেগম ও জোলেখার স্বামী বেলাল হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। জমিজমা ও পারিবারিক কলহকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা ও উত্তেজনা তৈরি হতো।

রোববার সকালে পূর্বের সেই বিরোধকে কেন্দ্র করে হঠাৎ করে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। এ সময় পরিস্থিতি শান্ত করার উদ্দেশ্যে মোমেনা বেগম এগিয়ে গেলে তিনি প্রতিপক্ষের ধাক্কা ও আঘাতে গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের মতে, ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলে তার অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার পরপরই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান জানান, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

পুলিশ আরও জানায়, ঘটনাটি ঘিরে এলাকায় অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। পাশাপাশি প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বগুড়ায় পারিবারিক বিরোধে ননদের ধাক্কায় ভাবীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ