পার্বত্য জেলার অন্যতম প্রধান ঐতিহ্যবাহী উৎসব সাংগ্রাই উদযাপনকে ঘিরে প্রস্তুতি জোরদার করা হচ্ছে। এ উপলক্ষে বান্দরবান সাংগ্রাই উদযাপন কমিটির নেতৃবৃন্দ বান্দরবান-৩০০ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শুক্রবার সন্ধ্যায় শহরের পুরাতন বাজবাড়ীস্থ সংসদ সদস্যের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে সাংগ্রাই উদযাপন কমিটির সভাপতি চথুইপ্র এবং সাধারণ সম্পাদক থুইমংপ্রুর নেতৃত্বে কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উৎসব উদযাপন কমিটির উপদেষ্টা সাশৈ প্রুও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে আসন্ন সাংগ্রাই উৎসবকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি, কর্মসূচি, নিরাপত্তা ব্যবস্থা এবং উৎসবকে আরও বর্ণিল ও আকর্ষণীয় করে তোলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় কমিটির নেতৃবৃন্দ উৎসবটি সফলভাবে আয়োজনের জন্য সংসদ সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, সাংগ্রাই পার্বত্য চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব, যা সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। তিনি এ উৎসবকে সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, বান্দরবানের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতি রক্ষায় সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রশাসন ও স্থানীয় জনগণের সহযোগিতায় এবারের সাংগ্রাই উৎসব আরও সফল ও প্রাণবন্তভাবে উদযাপিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন