পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মতবিনিময় সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) গলাচিপা এন.জেড আলিম মাদ্রাসার অফিস মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. শান্ত ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আ. মান্নান লোটাস, যুগ্ম মহাসচিব মো. মাসুদ পারভেজ, সদস্য সচিব মো. জসিমউদ্দীন এবং সভাপতি মো. অহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের গলাচিপা উপজেলা সভাপতি মো. ওবাইদুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে শান্ত ইসলাম বলেন, মাদ্রাসার জেনারেল শিক্ষকদের দীর্ঘদিনের বৈষম্য ও বঞ্চনা থেকে মুক্তি দিতে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছে। ২০১৩ সাল থেকে সংগঠনটি মাদ্রাসার জেনারেল শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা ও তাদের ন্যায্য দাবি আদায়ে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, নতুন সরকার গঠনের পর শিক্ষক সমাজের মধ্যে আশার সঞ্চার হয়েছে যে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান শিক্ষামন্ত্রীর নেতৃত্বে দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার অবসান ঘটবে।
এ সময় তিনি সহকারী হিসেবে ১৮ বছরের চাকরির অভিজ্ঞতা না থাকলে প্রতিষ্ঠান প্রধান হওয়া যাবে না—এমন সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে প্রতিষ্ঠান প্রধান হওয়ার ক্ষেত্রে অভিজ্ঞতার সময়সীমা ১০ থেকে ১২ বছর নির্ধারণের প্রস্তাব দেন।
তিনি আরও বলেন, মাদ্রাসার জেনারেল শিক্ষকদের সামাজিক ও পেশাগত উন্নয়নে সংগঠনটি দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা ও ন্যায্য অধিকার আদায়ের ক্ষেত্রেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক সমাজের ঐক্য এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন