ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা এলাকায় মাদক ব্যবসায়ী রব বেপারীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৪ নম্বর গাজীরটেক ইউনিয়ন এর জয়দেব সরকারের ডাঙ্গী এলাকার নতুন দোকানের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, রব বেপারী (৪০), পিতা আইয়ুব বেপারী এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি, মাস্তানি, মারধর এবং দেশীয় অস্ত্র দিয়ে হুমকি-ধামকির মতো অভিযোগ রয়েছে বলে দাবি করেন তারা। এসব কারণে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে পারছেন না বলেও অভিযোগ করেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য কালাম মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক কুদ্দুস আলী এবং স্থানীয় বাসিন্দা মুসলেম মোল্লা। তারা বলেন, রব বেপারীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। মাদকের কারণে এলাকার যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। প্রতিবাদ করলে অস্ত্রের ভয় দেখানো হয় এবং পদ্মা নদীতে জেলেদের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগও রয়েছে বলে জানান বক্তারা।
তারা আরও বলেন, এভাবে চলতে থাকলে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে। তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং রব বেপারীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
এ বিষয়ে ৪ নম্বর গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন, মানববন্ধনের বিষয়টি তিনি অবগত আছেন। মাদক ও সন্ত্রাসের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
অন্যদিকে চরভদ্রাসন থানা এর অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, মানববন্ধনের বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। কেউ অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অভিযোগের বিষয়ে রব বেপারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন