পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মাহমুদুল হাসান।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ মার্চ গণহত্যা দিবসে যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা ও আলোক প্রজ্বলনসহ নানা কর্মসূচি পালিত হবে। এছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং গণহত্যা দিবস বাঙালি জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অধ্যায়। দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সকলের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত বক্তারা দিবস দুটি সুষ্ঠু ও সফলভাবে উদযাপনে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন