শনিবার (১১ এপ্রিল) আল রুমান কমিউনিটি সেন্টারে এমইপি গ্রুপ, রংপুর ডিভিশনের উদ্যোগে পলাশবাড়ী, ঘোড়াঘাট ও পীরগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের শতাধিক ইলেকট্রিশিয়ানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ী ডিলার মোঃ শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের রংপুর ডিভিশনের ডিএসএম শফিকুল ইসলাম শিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেসকো পলাশবাড়ীর সহকারী প্রকৌশলী মাজেদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ফেরদাউছ মিয়া, এমইপি গ্রুপের টিএসএম বিপ্লব হোসেন, এসআর সাব্বির হোসেন ও নাছিম উদ্দিন শুভসহ স্থানীয় পেশাজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারী ইলেকট্রিশিয়ানরা পেশাগত দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিরাপদ বৈদ্যুতিক কাজের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। বক্তারা এ খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং পণ্যের মানোন্নয়ন ও গ্রাহকসেবার মান বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ডিএসএম শফিকুল ইসলাম শিপন বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী ইলেকট্রিশিয়ানদের দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। নিরাপদ ও মানসম্মত কাজের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জনই এ পেশার মূল শক্তি। এ ধরনের আয়োজন পেশাজীবীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।
সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে এমইপি গ্রুপের পক্ষ থেকে উপহার হিসেবে ব্যাগ, গেঞ্জি ও বৈদ্যুতিক কাজে ব্যবহার উপযোগী সরঞ্জাম বিতরণ করা হয়। পাশাপাশি সকলের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়। পরবর্তীতে লটারি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন