ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফটিকছড়িতে বাস–মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩, আহত ৪

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাতে যাত্রীবাহী বাসের সঙ্গে দ্রুতগতির একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন।

সোমবার (৯ মার্চ) বিকেলে খাগড়াছড়ি-ফটিকছড়ি সড়কের পাইন্দং এলাকার ফেলাগাজি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী বাসটি খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় পাইন্দং এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে পড়ে যায়। অন্যদিকে মোটরসাইকেলটি ছিটকে গিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা মোটরসাইকেলের আরোহী ছিলেন বলে জানা গেছে।

এদিকে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ফটিকছড়িতে বাস–মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩, আহত ৪

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাতে যাত্রীবাহী বাসের সঙ্গে দ্রুতগতির একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন।

সোমবার (৯ মার্চ) বিকেলে খাগড়াছড়ি-ফটিকছড়ি সড়কের পাইন্দং এলাকার ফেলাগাজি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী বাসটি খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় পাইন্দং এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে পড়ে যায়। অন্যদিকে মোটরসাইকেলটি ছিটকে গিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা মোটরসাইকেলের আরোহী ছিলেন বলে জানা গেছে।

এদিকে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ