ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গাজীপুরে যুবদল নেতার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া

ছবি : সংগৃহীত

গাজীপুর মহানগরের গাছা থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর মহানগর যুবদলের সাবেক সদস্য মো. রুবেল সরকারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ ২০২৬) পবিত্র রমজানের ১৫তম দিনে এ আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার সফলতা কামনা করা হয়। এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মরহুম অধ্যাপক এম. এ. মান্নান ও তাঁর সহধর্মিণী সাজেদা মান্নানের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মো. রুবেল সরকার বলেন, সম্প্রতি তিনি ইফতারের দাওয়াত দিতে গিয়ে একটি বাড়ি থেকে গ্রেপ্তার হন। তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে একটি মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়।

তিনি বলেন, “আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আমার বাবা-মায়ের দোয়ায় আমি একদিনের মধ্যেই নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পাই। ওই দিন ওই বাড়িতে এমন একটি পরিস্থিতি তৈরি করা হয়েছিল যেন সবকিছুই সাজানো একটি নাটক।”

রুবেল সরকার আরও বলেন, বিষয়টি নিয়ে তিনি দলের কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন। তিনি কেন্দ্রীয় নেতাদের কাছে আহ্বান জানান, ঘটনাটি যেন সঠিকভাবে যাচাই-বাছাই করা হয় এবং তার বাতিল হওয়া সম্মানজনক পদবী পুনর্বহাল করা হয়।

ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও মুসল্লিরা অংশ নেন। শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

গাজীপুরে যুবদল নেতার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ