ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শেরপুরে জাসাসের উদ্যোগে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

মোঃ সাজিদুর রহমান
মোঃ সাজিদুর রহমান
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬

শেরপুরে জাসাসের উদ্যোগে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল
ছবি : সংগৃহীত

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শেরপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে এতিম, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

শনিবার (৭ মার্চ) বিকেলে শেরপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শেরপুর জেলা শাখার উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সুবিধাবঞ্চিত অসহায় মানুষ অংশগ্রহণ করেন। এ সময় এতিম শিশু ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকেরা জানান, মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে প্রায় তিন শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

ইফতার বিতরণের পর অনুষ্ঠিত দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির কল্যাণ এবং সকল মানুষের সুখ-শান্তি কামনা করা হয়।

অনুষ্ঠানে জাসাস শেরপুর জেলা শাখার আহ্বায়ক এনামুল হক (বিপু), সদস্য সচিব হারুন অর রশিদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

এ সময় আহ্বায়ক এনামুল হক (বিপু) বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। পবিত্র রমজানের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সমাজে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শেরপুরে জাসাসের উদ্যোগে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শেরপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে এতিম, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

শনিবার (৭ মার্চ) বিকেলে শেরপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শেরপুর জেলা শাখার উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সুবিধাবঞ্চিত অসহায় মানুষ অংশগ্রহণ করেন। এ সময় এতিম শিশু ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকেরা জানান, মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে প্রায় তিন শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

ইফতার বিতরণের পর অনুষ্ঠিত দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির কল্যাণ এবং সকল মানুষের সুখ-শান্তি কামনা করা হয়।

অনুষ্ঠানে জাসাস শেরপুর জেলা শাখার আহ্বায়ক এনামুল হক (বিপু), সদস্য সচিব হারুন অর রশিদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

এ সময় আহ্বায়ক এনামুল হক (বিপু) বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। পবিত্র রমজানের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সমাজে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ