ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নড়াইলের কালিয়ায় ২১ পিস ইয়াবাসহ যুবক আটক

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানে ২১ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে কালিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ১১টা ৪৫ মিনিটে কালিয়া পৌরসভার পেছনের ঢালাই রাস্তার পাশ থেকে মুজিবুর শেখ (৪০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি কালিয়া পৌর এলাকার মোফাজ্জল হোসেন শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার সময় সন্দেহভাজন হিসেবে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে থাকা ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন কালিয়া থানার এসআই মোহাম্মদ আবু জাফর। এ সময় এসআই মামুনুর রশীদ, এএসআই রিপন আলী, কনস্টেবল রকিবুজ্জামান ও পার্থ মজুমদারসহ কালিয়া থানার একটি টিম অংশ নেয়।

বিষয়টি নিশ্চিত করে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নড়াইলের কালিয়ায় ২১ পিস ইয়াবাসহ যুবক আটক

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

featured Image

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানে ২১ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে কালিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ১১টা ৪৫ মিনিটে কালিয়া পৌরসভার পেছনের ঢালাই রাস্তার পাশ থেকে মুজিবুর শেখ (৪০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি কালিয়া পৌর এলাকার মোফাজ্জল হোসেন শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার সময় সন্দেহভাজন হিসেবে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে থাকা ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন কালিয়া থানার এসআই মোহাম্মদ আবু জাফর। এ সময় এসআই মামুনুর রশীদ, এএসআই রিপন আলী, কনস্টেবল রকিবুজ্জামান ও পার্থ মজুমদারসহ কালিয়া থানার একটি টিম অংশ নেয়।

বিষয়টি নিশ্চিত করে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ