বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে বেতছড়া স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক মিলনমেলা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। “প্রাথমিক শিক্ষা মজবুত কর, দেশের ভিত্তি শক্ত কর; শিক্ষা জাতির মেরুদণ্ড, পিছিয়ে মোরা থাকব না” এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার ৫ মার্চ ২০২৬ হোয়খ্যং ওয়া রোওয়া মাঠ প্রাঙ্গণে বিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৩৪০ নম্বর তারাছা মৌজার হেডম্যান ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি হ্লাথোয়াইহ্রী মার্মা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. পুচনু মারমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রোয়াংছড়ি কলেজ–এর অধ্যক্ষ জেরী রোয়ালথান লিয়ান বুইতিং, তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা, আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা রায়মোহন চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী মংসানু মারমা এবং দার্শনিক মোহাম্মদ হারিনুর রশীদ কাজল।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি পার্শ্ববর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, বিদ্যালয়ের দাতা সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষার প্রসার ও মানোন্নয়নে সামাজিক সম্প্রীতি ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাস, নৈতিক শিক্ষা এবং প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চায় উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা পর্ব শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করেন। দিনব্যাপী আনন্দঘন আয়োজন শেষে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। স্থানীয়দের আশা, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন