ময়মনসিংহের ত্রিশালের দৈনিক সকালের সময় পত্রিকার ত্রিশাল প্রতিনিধি সাংবাদিক সব্যসাচী লেখক এস এম মাসুদ রানা'র এবারের অমর একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে কিশোর গ্যাং থ্রিলার উপন্যাস 'ডাবল জিরো ' বইটি ইতি মধ্যে পাঠকের নজরে আসতে সক্ষম হয়েছে। এটি প্রকাশ করছে ঐকতান প্রকাশন।
লেখক এস এম মাসুদ রানা তার সৃজনশীল সাহিত্য কর্মের ধারাবাহিকতায় এবার বই মেলায় নতুনত্ব নিয়ে পাঠক মহলে এসেছেন । তার রচিত কিশোর গ্যাং থ্রিলার উপন্যাস 'ডাবল জিরো'। বই মেলায় গুরতে আসা রতন, বশির ও মিথিলা বলেন, আমরা লেখক এস এম মাসুদ রানা থ্রিলার উপন্যাস ডাবল জিরো নিয়েছি। তিনি আমাদের প্রিয় লেখক। এবার মেলায় উনার বই বেশ ভালো চলছে।
এ বিষয়ে সব্যসাচী লেখক এস এম মাসুদ রানা বলেন, ‘আমি গল্পের মানুষ। গল্প বলতে ভালোবাসি, ছাপা অক্ষরে সে গল্পগুলো বইয়ের মধ্যে চলে আসে। কিছুক্ষেত্রে বড় পরিসরে গল্প বলি, উপন্যাসের আদলে। তবে এবার আমি আমাদের সমাজ ব্যবস্থার কিছু অপ্রিয় সত্য নিয়ে সাজিয়ে তুলেছি উপন্যাস ডাবল জিরো। এটি মেলায় ঐকতান প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে।
ডাবল জিরো উপন্যাসটি পাঠকের মন জয় করতে সক্ষম হবে বলে বেশ আশাবাদী।’
বইটি নিয়ে ঐকতান প্রকাশনের স্বত্বাধিকারী একেএম আনোয়ার উদ্দিন বলেন এস এম মাসুদ রানা একজন উদীয়মান তরুণ কথাসাহিত্যিক। তার লেখা পাঠকেরা পছন্দ বেশ পছন্দ করেছে আগেও। কিশোর গ্যাং থ্রিলার উপন্যাস ডাবল জিরো বইটি নিয়ে আমরা বেশ আশাবাদী। বইটি মেলায় সোহরাওয়ার্দী উদ্যানে ঐকতান প্রকাশনের ২১১ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন