ময়মনসিংহের ত্রিশালে সব্যসাচী লেখক এস এম মাসুদ রানার কিশোর গ্যাং থ্রিলার উপন্যাস ‘ডাবল জিরো’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ত্রিশালে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক ত্রিশাল বার্তা পত্রিকার সম্পাদক শামীম আজাদ আনোয়ার, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন, ত্রিশাল প্রেসক্লাবের সদস্য ফারুক আহমেদ, সাংবাদিক নুরুল ইসলাম, সাংবাদিক আহসান হাবীব, সাংবাদিক ফরহাদ, সাংবাদিক আবদুল্লাহ আল ফাহাদ, সাংবাদিক রাকিবুল হাসান সুমন এবং সাংবাদিক শাহীনুর রহমানসহ অনেকে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখক এস এম মাসুদ রানা বলেন, তাঁর সৃজনশীল সাহিত্যকর্ম কিশোর গ্যাং থ্রিলার উপন্যাস ‘ডাবল জিরো’ মূলত বর্তমান সমাজে মাদকের ভয়াবহতা তুলে ধরার উদ্দেশ্যে লেখা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, উপন্যাসটি পাঠকদের কাছে ইতিবাচক সাড়া পাবে এবং কিশোর-তরুণদের মধ্যে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে।
লেখক জানান, বইটি চলতি বছরের অমর একুশে গ্রন্থমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে ঐকতান প্রকাশনের ২১১ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। তিনি বরাবরের মতো পাঠকদের ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন