ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চাঁদপুরে আইনজীবী ঐক্য প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

এস এম পারভেজ
এস এম পারভেজ
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬

চাঁদপুরে আইনজীবী ঐক্য প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত
ছবি : চাঁদপুরে আইনজীবী ঐক্য প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীদের পরিচিতি সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৪ মার্চ ২০২৬) বিকেলে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট শরিফ মাহমুদ ফেরদাউস শাহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দীন মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম আইনজীবীদের সমাজের বিবেক হিসেবে অভিহিত করে বলেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন সুদৃঢ় করতে আইনজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকার কোনো বিকল্প নেই। তিনি সমমনা প্যানেলের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং আসন্ন নির্বাচনে তাদের পূর্ণ বিজয় কামনা করে পেশাগত স্বার্থ রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জিপি অ্যাডভোকেট এ জেড এম রফিকুল হাসান রিপন, পিপি অ্যাডভোকেট কুহিনূর বেগম, সাবেক সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট দুলাল মিয়া। বক্তারা পেশাগত মর্যাদা রক্ষা ও সমিতির সার্বিক উন্নয়নে একটি শক্তিশালী এবং দক্ষ নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের পূর্ণাঙ্গ প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে অ্যাডভোকেট মো. শামসুল ইসলাম মন্টু এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন- সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন শেখ ও অ্যাডভোকেট শাহরিয়ার হোসেন পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জাকির হোসেন পাটওয়ারী ও অ্যাডভোকেট মো. কাইয়ুম হোসেন সুমন, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট বিবি হাওয়া, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট শামীম হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট ফয়সাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট শিরীন আক্তার সুপ্তা এবং কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট রোজিনা বেগম চৌধুরী, অ্যাডভোকেট শহিদুল্লাহ মিজি, অ্যাডভোকেট আল-আমিন, অ্যাডভোকেট উম্মে হানী ও অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম।

সভার শেষ পর্যায়ে দেশ, জাতি ও আইনজীবী সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ল’ কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট নঈমুল ইসলাম। দোয়া মাহফিল শেষে আমন্ত্রিত আইনজীবীরা ইফতারে অংশগ্রহণ করেন। চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক আইনজীবীর উপস্থিতিতে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়, যা আইনজীবীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চাঁদপুরে আইনজীবী ঐক্য প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ