ঢাকার আশুলিয়ায় এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে স্থানীয় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত আবু বক্কর ভূইয়া ওরফে বাবু ভূইয়া আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও ঘোষবাগের কাজী উদ্দিন ভুঁইয়ার ছেলে। ভুক্তভোগী ওই তরুণী নিজেকে বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা বলে দাবি করছেন।
ভুক্তভোগী ও তার পরিবারের অভিযোগ, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের কথা বলে বাবু ভূইয়া ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে তরুণী অন্তঃসত্ত্বা হলে অভিযুক্ত সম্পর্ক অস্বীকার করেন এবং বিয়ে করতে অস্বীকৃতি জানান। এমনকি বিষয়টি জানাজানি হলে ভয়ভীতি প্রদর্শন ও টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার প্রস্তাবও দেন বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী তরুণীর পরিবারের সদস্যরা জানান, সামাজিক ও মানসিক চাপে তরুণী চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় বুধবার (৪ মার্চ) আশুলিয়া থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভুক্তভোগীর স্বজনরা।
মামলার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার জানান, অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রথমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে জানা যায়। তবে ভুক্তভোগী তরুণীর অনড় অবস্থানের কারণে শেষ পর্যন্ত সেটা সফল হয়নি।
অভিযুক্ত বাবু ভূইয়া ও তার পরিবারের সাথে একাধিকবার চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয় নাই। এদিকে আশুলিয়া থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের কাছে জানতে চাইলে এ বিষয়ে তিনি বলেন, ব্যক্তির অপরাধের দায় দল নেবে না। তার অভিযোগ প্রমাণিত হলে সংগঠনের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে নারীর প্রতি এধরণের সহিংসতার ঘটনায় স্থানীয় মানবাধিকারকর্মীসহ সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের পাশাপাশি ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে তা অস্বীকার করা গুরুতর অপরাধ সমাজের অবক্ষয়। এদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন