ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কালীগঞ্জ পৌরসভায় চার অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন

আতিফ ভুইয়ান
আতিফ ভুইয়ান
প্রকাশ : ০২ মার্চ ২০২৬

কালীগঞ্জ পৌরসভায় চার অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন

গাজীপুরের কালীগঞ্জে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)-এর আওতায় চারটি গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় অবকাঠামোর উন্নয়ন ও নাগরিক সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

সোমবার (২ মার্চ) দুপুরে কালীগঞ্জ পৌরসভা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন একে এম ফজলুল হক মিলন।

অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি বলেন, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে পৌর এলাকার নাগরিকদের জীবনমান উন্নত করা সরকারের অগ্রাধিকার। এসব প্রকল্প বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থা ও নগর সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধান করেন এ.টি.এম কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক। তিনি বলেন, প্রকল্পগুলোর সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন আরও বেগবান হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন, পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, বিএনপি নেতা সোলায়মান আলম, ফরিদ মৃধা, লুৎফর রহমান, ইব্রাহিম প্রধান, মনির উদ্দিন পাঠান মিঠুসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত এসব কার্যক্রম কালীগঞ্জ পৌরসভার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কালীগঞ্জ পৌরসভায় চার অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ