ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ডিবি যশোরের অভিযানে ১৭৫ বোতল উইন কোরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্সসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ৯টা ৪৫ মিনিটে যশোর জেলার শার্শা থানাধীন ফরেস্ট পাড়াস্থ রিপন মটরসের সামনে অভিযান চালানো হয়। এসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান ও এএসআই (নিঃ) সৈয়দ শাহীন ফরহাদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মোঃ হাবিবুর রহমান (৫৫) নামের এক ব্যক্তির ডান হাতে থাকা বস্তা তল্লাশি করে ১৭৫ বোতল অবৈধ উইন কোরেক্স (WIN COREX) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত হাবিবুর রহমান উত্তর বুরুজ বাগান এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত শামসুর রহমান। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে ১ মার্চ ২০২৬ তারিখে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ডিবি যশোরের অভিযানে ১৭৫ বোতল উইন কোরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্সসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ৯টা ৪৫ মিনিটে যশোর জেলার শার্শা থানাধীন ফরেস্ট পাড়াস্থ রিপন মটরসের সামনে অভিযান চালানো হয়। এসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান ও এএসআই (নিঃ) সৈয়দ শাহীন ফরহাদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মোঃ হাবিবুর রহমান (৫৫) নামের এক ব্যক্তির ডান হাতে থাকা বস্তা তল্লাশি করে ১৭৫ বোতল অবৈধ উইন কোরেক্স (WIN COREX) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত হাবিবুর রহমান উত্তর বুরুজ বাগান এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত শামসুর রহমান। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে ১ মার্চ ২০২৬ তারিখে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ