যুব এশিয়া কাপে নিজেদের দুই ম্যাচের দুটিতেই জিতে টুর্নামেন্টের শেষ চারে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সোমবার দুবাইয়ে নেপাল অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বোলার ও ব্যাটারদের দুর্দান্ত পারফরম্যান্সে অনায়াসে জয় তুলে নিয়েছে তারা।
জিততে প্রয়োজন ছিল মাত্র ৩ রান, সেই মুহূর্তে ইউভরাজ খাত্রিকে ছক্কায় উড়িয়ে ম্যাচের ইতি টানেন রিজান হোসেন। শেষ ওভারগুলোর মতোই পুরো ম্যাচ জুড়েই দাপট দেখিয়েছে বাংলাদেশের যুবারা। বোলারদের চমৎকার পারফরম্যান্সের পর জাওয়াদ আবরারের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে তারা এই জয় নিশ্চিত করে।
দুবাইয়ে অনুষ্ঠিত 'বি' গ্রুপের এই ম্যাচে নেপালকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। নেপালকে মাত্র ১৩০ রানে গুটিয়ে দিয়ে অর্ধেকেরও বেশি ওভার (২৫.১) বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।
টানা দ্বিতীয় জয়ের মাধ্যমে সেমিফাইনালে খেলা প্রায় নিশ্চিত করে ফেলল বাংলাদেশের যুবারা। এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে তারা আফগানিস্তানকে হারিয়েছিল।
বর্তমানে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা যদি জয় লাভ করে, তাহলে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা—উভয় দলেরই শেষ চারে খেলা নিশ্চিত হয়ে যাবে। তবে ফলাফল ভিন্ন এলে সেমিফাইনালে ওঠার জন্য গ্রুপ পর্বের শেষ ম্যাচের ফলের জন্য অপেক্ষা করতে হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন