গাজীপুর সিটি কর্পোরেশন–এর নবনিযুক্ত প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপি–এর সভাপতি শওকত হোসেন সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মো. জুয়েল রহমান। এ উপলক্ষে মো. জুয়েল রহমানের নেতৃত্বে টঙ্গী পূর্ব থানা ও ৪৫ নম্বর ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে পুষ্পস্তবক অর্পণ করেন।
শুভেচ্ছা বিনিময়কালে মো. জুয়েল রহমান নবনিযুক্ত প্রশাসকের দায়িত্ব গ্রহণকে নগরবাসীর জন্য ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, অভিজ্ঞ নেতৃত্বের মাধ্যমে গাজীপুর সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং নাগরিক সেবা সহজ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। যুবদলের পক্ষ থেকে নগরীর সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং জনদুর্ভোগ লাঘবে প্রশাসকের সফলতা কামনা করা হয়।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে তারা প্রস্তুত। নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেন সরকার শুভেচ্ছা ও সম্মান প্রদর্শনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং নগরীর উন্নয়নে সকল রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে টঙ্গী পূর্ব থানা ও ৪৫ নম্বর ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন