ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভালুকায় নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

সামছুল আলম রাজু
সামছুল আলম রাজু স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

ভালুকায় নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

ময়মনসিংহের ভালুকায় ধীতপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর উদ্যোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার রান্দিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আল মামুন খালেক পাঠান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, সাখাওয়াত হোসেন পাঠান, অ্যাডভোকেট মো. উসমান গনি মল্লিক মাখন, আলহাজ এমএ হামিদ ক্বারী, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন ও সাবেক সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাবুসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানান এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত নেতাকর্মী ও রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।

এছাড়া ৪নং ধীতপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ভালুকায় নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ময়মনসিংহের ভালুকায় ধীতপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর উদ্যোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার রান্দিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আল মামুন খালেক পাঠান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, সাখাওয়াত হোসেন পাঠান, অ্যাডভোকেট মো. উসমান গনি মল্লিক মাখন, আলহাজ এমএ হামিদ ক্বারী, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন ও সাবেক সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাবুসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানান এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত নেতাকর্মী ও রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।

এছাড়া ৪নং ধীতপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ