ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নীলফামারীতে গুড নেইবারসের উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন

মো:সেলিম হোসেন
মো:সেলিম হোসেন Staff Reporter
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

নীলফামারীতে গুড নেইবারসের উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন

নীলফামারীতে গুড নেইবারস বাংলাদেশ–এর উদ্যোগে একটি বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী কমিউনিটি ডেভলপমেন্ট প্রকল্পের আয়োজনে নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নে এ কর্মসূচি পরিচালিত হয়।

ক্যাম্পেইনে শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসা সেবা দেন ডা. শেখ ফরিদ আহমেদ, সাবেক বিভাগীয় প্রধান (শিশু বিভাগ), দিনাজপুর মেডিকেল কলেজ। পাশাপাশি সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এ ছাড়া সহকারী স্বাস্থ্য পরিদর্শক গৌতম কুমার দে, গুড নেইবারসের কর্মকর্তারা ও স্বেচ্ছাসেবকরা অনুষ্ঠানে অংশ নেন।

এই বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনে ২১০ জনের মধ্যে পুষ্টিকর খাবার ও হাইজিন কিট বিতরণ করা হয় এবং ৭০ জন শিশু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য অভিভাবকদের সুষম খাদ্য সম্পর্কে সচেতন হতে হবে এবং শিশুদের প্রতি আরও যত্নশীল হতে হবে। তিনি শিশুস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নীলফামারীতে গুড নেইবারসের উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নীলফামারীতে গুড নেইবারস বাংলাদেশ–এর উদ্যোগে একটি বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী কমিউনিটি ডেভলপমেন্ট প্রকল্পের আয়োজনে নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নে এ কর্মসূচি পরিচালিত হয়।

ক্যাম্পেইনে শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসা সেবা দেন ডা. শেখ ফরিদ আহমেদ, সাবেক বিভাগীয় প্রধান (শিশু বিভাগ), দিনাজপুর মেডিকেল কলেজ। পাশাপাশি সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এ ছাড়া সহকারী স্বাস্থ্য পরিদর্শক গৌতম কুমার দে, গুড নেইবারসের কর্মকর্তারা ও স্বেচ্ছাসেবকরা অনুষ্ঠানে অংশ নেন।

এই বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনে ২১০ জনের মধ্যে পুষ্টিকর খাবার ও হাইজিন কিট বিতরণ করা হয় এবং ৭০ জন শিশু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য অভিভাবকদের সুষম খাদ্য সম্পর্কে সচেতন হতে হবে এবং শিশুদের প্রতি আরও যত্নশীল হতে হবে। তিনি শিশুস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ