ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

'রেজিয়া ফাউন্ডেশন' -এর বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন : গোসাইবাড়ী পথের দিশা মডেল মাদ্রাসার সাফল্য

মোঃ গোলাম রব্বানী
মোঃ গোলাম রব্বানী ফটো জার্নালিস্ট
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

'রেজিয়া ফাউন্ডেশন' -এর বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন : গোসাইবাড়ী পথের দিশা মডেল মাদ্রাসার সাফল্য
ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ীতে উৎসবমুখর পরিবেশে ‘রেজিয়া ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা-২০২৫’-এর ফলাফল প্রকাশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় গোসাইবাড়ী পথের দিশা মডেল মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া মোট ২৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১১০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মেধার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আলোচনায় আসে হিন্দু শিক্ষার্থী শ্রী আদিত্য কুমারের সাফল্য। তিনি এ কেন্দ্র থেকে বৃত্তি লাভ করে উপস্থিত সবার প্রশংসা অর্জন করেন। আয়োজকরা বলেন, এ ধরনের অংশগ্রহণ ও সাফল্য পারস্পরিক সহাবস্থান ও শিক্ষাবান্ধব পরিবেশের ইতিবাচক বার্তা বহন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ নাহিদ ইবনে রেজা। তিনি মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান (এমবিবিএস) এবং গোসাইবাড়ী ডিগ্রি কলেজের সাবেক সভাপতি মোহাম্মদ খায়রুল হাসান বিপ্লব।

পুরো অনুষ্ঠানটি পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধান করেন মাওলানা মোহাম্মদ জাকারিয়া। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, অবহেলিত ও গ্রামবাংলার মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে রেজিয়া ফাউন্ডেশনের এ উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করে এবং পড়াশোনায় আরও মনোযোগী হতে সহায়তা করে।

অনুষ্ঠানের শেষে উত্তীর্ণ ১১০ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।া

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

'রেজিয়া ফাউন্ডেশন' -এর বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন : গোসাইবাড়ী পথের দিশা মডেল মাদ্রাসার সাফল্য

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ীতে উৎসবমুখর পরিবেশে ‘রেজিয়া ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা-২০২৫’-এর ফলাফল প্রকাশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় গোসাইবাড়ী পথের দিশা মডেল মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া মোট ২৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১১০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মেধার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আলোচনায় আসে হিন্দু শিক্ষার্থী শ্রী আদিত্য কুমারের সাফল্য। তিনি এ কেন্দ্র থেকে বৃত্তি লাভ করে উপস্থিত সবার প্রশংসা অর্জন করেন। আয়োজকরা বলেন, এ ধরনের অংশগ্রহণ ও সাফল্য পারস্পরিক সহাবস্থান ও শিক্ষাবান্ধব পরিবেশের ইতিবাচক বার্তা বহন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ নাহিদ ইবনে রেজা। তিনি মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান (এমবিবিএস) এবং গোসাইবাড়ী ডিগ্রি কলেজের সাবেক সভাপতি মোহাম্মদ খায়রুল হাসান বিপ্লব।

পুরো অনুষ্ঠানটি পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধান করেন মাওলানা মোহাম্মদ জাকারিয়া। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, অবহেলিত ও গ্রামবাংলার মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে রেজিয়া ফাউন্ডেশনের এ উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করে এবং পড়াশোনায় আরও মনোযোগী হতে সহায়তা করে।

অনুষ্ঠানের শেষে উত্তীর্ণ ১১০ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।া

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ