বরগুনার রাজনৈতিক অঙ্গনে সংরক্ষিত মহিলা আসনকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় মহিলা দলের সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসমা আজিজকে ঘিরে দলীয় ও স্থানীয় রাজনীতিতে জোর আলোচনা চলছে। তৃণমূল পর্যায়ে সক্রিয় উপস্থিতি, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা এবং নারীর ক্ষমতায়নে ধারাবাহিক ভূমিকার কারণে তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রাখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত আসমা আজিজ সংগঠনের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেছেন। নারীর অধিকার প্রতিষ্ঠা, স্বনির্ভরতা বৃদ্ধি এবং তৃণমূল নারী নেতৃত্ব গড়ে তোলার উদ্যোগে সক্রিয় ভূমিকার কারণে জেলার রাজনীতিতে তিনি পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে বিবেচিত। দলীয় সূত্রগুলো জানায়, মাঠপর্যায়ে দীর্ঘদিন কাজ করা এবং সাংগঠনিক অভিজ্ঞতার ভিত্তিতে সংরক্ষিত মহিলা আসনের জন্য তাকে একটি যোগ্য ও কার্যকর বিকল্প হিসেবে দেখা হচ্ছে।
এ প্রসঙ্গে আসমা আজিজ বলেন, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে গত ১৭ বছরে একাধিক মামলা ও হামলার শিকার হয়েছেন তিনি। তবে জনগণের পাশে থাকা থেকে কখনো সরে যাননি এবং ভবিষ্যতেও সরে যাবেন না বলে জানান তিনি।
তার মতে, বরগুনার উন্নয়নে প্রয়োজন পরিকল্পিত ও টেকসই উদ্যোগ, যেখানে নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করা জরুরি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান সময়ে দলগুলো সংরক্ষিত আসনে এমন প্রার্থী খুঁজছে, যারা কেবল প্রতীকী প্রতিনিধি নন, বরং মাঠপর্যায়ে সক্রিয় এবং জনসম্পৃক্ত। সেই দৃষ্টিকোণ থেকে আসমা আজিজের দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা এবং প্রতিকূল পরিস্থিতিতেও দলীয় রাজনীতিতে সক্রিয় থাকার বিষয়টি তাকে আলোচনায় রেখেছে।
একজন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক বলেন, বরগুনায় এখন এমন নেতৃত্ব প্রয়োজন, যিনি দলীয় রাজনীতির পাশাপাশি সামাজিক গ্রহণযোগ্যতাও অর্জন করেছেন। সংরক্ষিত আসনে এবার প্রতীকী নয়, কার্যকর প্রতিনিধিত্বই বড় প্রশ্ন হয়ে উঠেছে।
যদিও দলীয়ভাবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, স্থানীয় নেতাকর্মীদের একাংশের প্রত্যাশা—দলীয় হাইকমান্ড বরগুনার রাজনৈতিক বাস্তবতা, নারীর প্রতিনিধিত্ব এবং সাংগঠনিক সক্রিয়তার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন