ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বৃত্তি পরীক্ষায় উল্লাপাড়ায় উজ্জ্বল সাফল্য, মোমেনা আলী বিজ্ঞান স্কুল থেকে বৃত্তি পেল ৯০ শিক্ষার্থী

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মোমেনা আলী বিজ্ঞান স্কুল থেকে ২০২৫ শিক্ষাবর্ষে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ১৭০ জন শিক্ষার্থী। ঘোষিত ফলাফলে ট্যালেন্টপুলে ৩৪ জন এবং সাধারণ গ্রেডে ৫৬ জনসহ মোট ৯০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। এ সাফল্যের মাধ্যমে বিদ্যালয়টি তার ধারাবাহিক সুনাম অক্ষুণ্ন রেখেছে।

এ কৃতিত্বপূর্ণ ফলাফলে মোমেনা আলী বিজ্ঞান স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আনন্দের সৃষ্টি হয়েছে। উল্লাপাড়াবাসীরাও বিদ্যালয়ের এই সাফল্যে গর্ব প্রকাশ করেছেন।

এদিকে উল্লাপাড়া উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ থেকে সাধারণ গ্রেডে ৪ জন, উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি হাই স্কুল এন্ড কলেজ থেকে সাধারণ গ্রেডে ৩ জন, উল্লাপাড়া আদর্শ হাই স্কুল থেকে ট্যালেন্টপুলে ৪ জন ও সাধারণ গ্রেডে ৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

এ ছাড়া উপজেলার অন্যান্য বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৮ জন এবং সাধারণ গ্রেডে ৩২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে।

শিক্ষাবিদরা মনে করছেন, উল্লাপাড়ার এই ফলাফল এলাকার শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ অগ্রযাত্রায় আরও উৎসাহিত করবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বৃত্তি পরীক্ষায় উল্লাপাড়ায় উজ্জ্বল সাফল্য, মোমেনা আলী বিজ্ঞান স্কুল থেকে বৃত্তি পেল ৯০ শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মোমেনা আলী বিজ্ঞান স্কুল থেকে ২০২৫ শিক্ষাবর্ষে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ১৭০ জন শিক্ষার্থী। ঘোষিত ফলাফলে ট্যালেন্টপুলে ৩৪ জন এবং সাধারণ গ্রেডে ৫৬ জনসহ মোট ৯০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। এ সাফল্যের মাধ্যমে বিদ্যালয়টি তার ধারাবাহিক সুনাম অক্ষুণ্ন রেখেছে।

এ কৃতিত্বপূর্ণ ফলাফলে মোমেনা আলী বিজ্ঞান স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আনন্দের সৃষ্টি হয়েছে। উল্লাপাড়াবাসীরাও বিদ্যালয়ের এই সাফল্যে গর্ব প্রকাশ করেছেন।

এদিকে উল্লাপাড়া উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ থেকে সাধারণ গ্রেডে ৪ জন, উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি হাই স্কুল এন্ড কলেজ থেকে সাধারণ গ্রেডে ৩ জন, উল্লাপাড়া আদর্শ হাই স্কুল থেকে ট্যালেন্টপুলে ৪ জন ও সাধারণ গ্রেডে ৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

এ ছাড়া উপজেলার অন্যান্য বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৮ জন এবং সাধারণ গ্রেডে ৩২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে।

শিক্ষাবিদরা মনে করছেন, উল্লাপাড়ার এই ফলাফল এলাকার শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ অগ্রযাত্রায় আরও উৎসাহিত করবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ