ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান বাবুল: সবাইকে নিয়ে ইনসাফভিত্তিক মেলান্দহ-মাদারগঞ্জ গড়াই লক্ষ্য

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান বাবুল: সবাইকে নিয়ে ইনসাফভিত্তিক মেলান্দহ-মাদারগঞ্জ গড়াই লক্ষ্য

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির জলবায়ু বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, তিনি দলমত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক মেলান্দহ-মাদারগঞ্জ গড়ে তোলার জন্য কাজ করবেন।

সোমবার সন্ধ্যায় মেলান্দহ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে নবনির্বাচিত এমপির সঙ্গে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় মানুষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি বলেন, “আমাকে কে ভোট দিয়েছেন, কে দেননি—তা গুরুত্বপূর্ণ নয়। যারা আমাকে ভোট দিয়েছেন তারা আমার, যারা দেননি, তারাও আমার। আমি সবাইকে নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে চাই।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উবায়দুর রহমান, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জামায়াত-ইসলামী, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধি।

সভায় স্থানীয় ছাত্র সংগঠন, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আইনশৃঙ্খলা, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনসেবামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সমন্বিত উদ্যোগে মেলান্দহ-মাদারগঞ্জে সুশাসন ও উন্নয়ন নিশ্চিত হবে।

সভা শুরুতে নবনির্বাচিত এমপিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মতবিনিময় শেষে উপস্থিতদের জন্য বিশেষ মোনাজাত ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান বাবুল: সবাইকে নিয়ে ইনসাফভিত্তিক মেলান্দহ-মাদারগঞ্জ গড়াই লক্ষ্য

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির জলবায়ু বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, তিনি দলমত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক মেলান্দহ-মাদারগঞ্জ গড়ে তোলার জন্য কাজ করবেন।

সোমবার সন্ধ্যায় মেলান্দহ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে নবনির্বাচিত এমপির সঙ্গে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় মানুষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি বলেন, “আমাকে কে ভোট দিয়েছেন, কে দেননি—তা গুরুত্বপূর্ণ নয়। যারা আমাকে ভোট দিয়েছেন তারা আমার, যারা দেননি, তারাও আমার। আমি সবাইকে নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে চাই।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উবায়দুর রহমান, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জামায়াত-ইসলামী, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধি।

সভায় স্থানীয় ছাত্র সংগঠন, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আইনশৃঙ্খলা, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনসেবামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সমন্বিত উদ্যোগে মেলান্দহ-মাদারগঞ্জে সুশাসন ও উন্নয়ন নিশ্চিত হবে।

সভা শুরুতে নবনির্বাচিত এমপিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মতবিনিময় শেষে উপস্থিতদের জন্য বিশেষ মোনাজাত ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ