নড়াইল-১ আসনের বিএনপির মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমকে কালিয়া পৌর শহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ওবায়দুল্লাহ কায়সার। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলুসহ উভয় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে পারস্পরিক সৌহার্দ্য ও রাজনৈতিক সহমর্মিতার পরিবেশ লক্ষ্য করা যায়। উপস্থিত নেতারা দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ সৌজন্য সাক্ষাৎ ইতিবাচক বার্তা বহন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন