ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

লক্ষ্মীপুরে ঘোষ মিষ্টান্ন ভান্ডারে ৫০ হাজার টাকা জরিমানা

মেহেদী হাসান সুৃমন
মেহেদী হাসান সুৃমন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

লক্ষ্মীপুরে ঘোষ মিষ্টান্ন ভান্ডারে ৫০ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুর শহরের চক বাজারে অবস্থিত ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার-এ অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার দুপুরে পরিচালিত অভিযানে দোকানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ, মিষ্টিতে মশা-পোকা থাকা, হাইড্রোজ ব্যবহার করে জিলাপি তৈরি এবং দধির পাত্রে উৎপাদনের তারিখ উল্লেখ না করার মতো অনিয়ম পাওয়া যায়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী উক্ত অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন। এ সময় অভিযানে সহযোগিতা করে লক্ষ্মীপুর মডেল থানা পুলিশ-এর একটি চৌকস টিম।

লক্ষ্মীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল হোসেন জানায়, রমজান মাসে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের  অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

লক্ষ্মীপুরে ঘোষ মিষ্টান্ন ভান্ডারে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

লক্ষ্মীপুর শহরের চক বাজারে অবস্থিত ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার-এ অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার দুপুরে পরিচালিত অভিযানে দোকানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ, মিষ্টিতে মশা-পোকা থাকা, হাইড্রোজ ব্যবহার করে জিলাপি তৈরি এবং দধির পাত্রে উৎপাদনের তারিখ উল্লেখ না করার মতো অনিয়ম পাওয়া যায়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী উক্ত অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন। এ সময় অভিযানে সহযোগিতা করে লক্ষ্মীপুর মডেল থানা পুলিশ-এর একটি চৌকস টিম।

লক্ষ্মীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল হোসেন জানায়, রমজান মাসে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের  অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ