ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রায়পুরে ছাত্রদলের ‘ন্যায্যমূল্যে সবজি বাজার’

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

রায়পুরে ছাত্রদলের ‘ন্যায্যমূল্যে সবজি বাজার’
ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বাজার | ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে লক্ষ্মীপুরের রায়পুরে ন্যায্যমূল্যে সবজি বিক্রির কর্মসূচি শুরু করেছে উপজেলা ছাত্রদল। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শহীদ ওসমান চত্বরের পাশে এই অস্থায়ী বাজারের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী দিনেই এই বাজারে নিম্ন ও মধ্যবিত্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বাজার মূল্যের তুলনায় বেশ কম দামে এখানে টমেটো, বেগুন, আলু, পেঁয়াজ ও শসাসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ধরনের সবজি বিক্রি করা হচ্ছে।

রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয় ও সদস্য সচিব আল নোমান রিপাতের নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আইনানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

ছাত্রদল নেতারা জানান, রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই এই জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আরও জানান, পুরো রমজান মাসজুড়ে তাদের এই ‘ন্যায্যমূল্যের বাজার’ কর্মসূচি অব্যাহত থাকবে।

বাজার থেকে সবজি সংগ্রহকারী স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম সন্তোষ প্রকাশ করে বলেন, “বর্তমান বাজারে সবজির যে দাম, সেখানে ছাত্রদলের এই উদ্যোগ আমাদের মতো সাধারণ মানুষের জন্য অনেক বড় পাওয়া। এমন উদ্যোগ নিয়মিত হলে আমরা অনেক উপকৃত হতাম।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল রমজান মাস নয়, ভবিষ্যতেও যেকোনো সংকটে সাধারণ মানুষের প্রয়োজনে তারা রাজপথে থাকার পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কাজে সক্রিয় থাকবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

রায়পুরে ছাত্রদলের ‘ন্যায্যমূল্যে সবজি বাজার’

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ