কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির ধানের শীষ প্রতীকে বিজয়ী মো. আবুল কালাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সৈয়দ এ. কে. এম. সরওয়ার সিদ্দিকীর কার্যালয়ে ফুল ও মিষ্টি নিয়ে গেছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের পর লাকসাম বাইপাস এলাকায় লাকসাম ডায়াগনস্টিক সেন্টারে অবস্থিত ড. সরওয়ার সিদ্দিকীর অফিসে যান সংসদ সদস্য আবুল কালাম।
এ সময় উভয় নেতার মধ্যে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়। বিজয়ী ও পরাজিত—দুই প্রার্থীর এমন সৌহার্দ্যপূর্ণ আচরণকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা নয়। লাকসাম-মনোহরগঞ্জের মানুষ তাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য। লাকসাম-মনোহরগঞ্জকে দেশের অন্যতম শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতেই তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কার্যালয়ে গিয়েছেন বলে জানান।
জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ এ. কে. এম. সরওয়ার সিদ্দিকী বলেন, নবনির্বাচিত সংসদ সদস্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার পক্ষ থেকে তিনি ধন্যবাদ জানান এবং ইতিবাচক রাজনীতিতে এটি একটি মাইলফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন