ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কালিয়ায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মেহেদি হাসান
মেহেদি হাসান নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

কালিয়ায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

নড়াইলের কালিয়া উপজেলায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাসের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইদ্রিস আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম, আইসিটি কর্মকর্তা প্রস্ফুট মন্ডল, কালিয়া উপজেলা ইমাম ও ওলামা পরিষদের সভাপতি মাওলানা মো. হাফিজুর রহমান, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সাধারণ সম্পাদক শেখ সিহাব হোসেন, পৌর বিএনপির সিনিয়র নেতা মনিরুজ্জান মনা, পৌর জামায়াতের আমির মাওলানা নওসের আলী, জামায়াত নেতা ও আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা তবিরউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আততাফ হোসেন সিকদার এবং কৃষ্ণ পদো আচার্য।

এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচকরা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি রচনা করেছে। ভাষা শহিদদের আত্মত্যাগের মধ্য দিয়েই মাতৃভাষার অধিকার অর্জিত হয়েছে। তাই ভাষা শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে এবং সর্বত্র বাংলা ভাষার সর্বজনীন ব্যবহারে গুরুত্ব দিতে হবে।

আলোচনা সভা শেষে শিশুদের জন্য আয়োজিত চিত্রাংকণ, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কালিয়ায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নড়াইলের কালিয়া উপজেলায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাসের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইদ্রিস আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম, আইসিটি কর্মকর্তা প্রস্ফুট মন্ডল, কালিয়া উপজেলা ইমাম ও ওলামা পরিষদের সভাপতি মাওলানা মো. হাফিজুর রহমান, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সাধারণ সম্পাদক শেখ সিহাব হোসেন, পৌর বিএনপির সিনিয়র নেতা মনিরুজ্জান মনা, পৌর জামায়াতের আমির মাওলানা নওসের আলী, জামায়াত নেতা ও আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা তবিরউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আততাফ হোসেন সিকদার এবং কৃষ্ণ পদো আচার্য।

এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচকরা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি রচনা করেছে। ভাষা শহিদদের আত্মত্যাগের মধ্য দিয়েই মাতৃভাষার অধিকার অর্জিত হয়েছে। তাই ভাষা শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে এবং সর্বত্র বাংলা ভাষার সর্বজনীন ব্যবহারে গুরুত্ব দিতে হবে।

আলোচনা সভা শেষে শিশুদের জন্য আয়োজিত চিত্রাংকণ, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ