ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শেরপুরে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা

ছবি: সংগৃহীত

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে একুশের প্রথম প্রহরে শেরপুর জেলায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলা শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করেন সর্বস্তরের মানুষ।

প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পুলিশ সুপার মো. কামরুল ইসলাম ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তাঁর সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান আল আলমসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পর্যায়ক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), শহর বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, শেরপুর প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষও শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।

দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা সহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোও একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

শেরপুরে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ