ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শহরের টানে—প্রথমবার যশোর সফরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

মেহেদি হাসান
মেহেদি হাসান নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

শহরের টানে—প্রথমবার যশোর সফরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা যশোর সফরে আসছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে বিমানে তিনি যশোরে পৌঁছাবেন।

বিমানবন্দরে অবতরণের পর সরাসরি যশোর সার্কিট হাউজে যাবেন প্রতিমন্ত্রী। সেখানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ নাগরিকরা তাকে শুভেচ্ছা জানাবেন। তার আগমনকে কেন্দ্র করে জেলা জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রিয় নেতাকে বরণ করতে ইতোমধ্যে নানা প্রস্তুতি সম্পন্ন করেছেন যশোরবাসী।

তবে জনদুর্ভোগ এড়াতে বিমানবন্দরে দলীয় নেতাকর্মীদের না যাওয়ার জন্য কঠোর নির্দেশনা দিয়েছে যশোর জেলা বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানান, নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ থাকলেও সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে সবাইকে সার্কিট হাউজে গিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

তিন দিনের ব্যস্ত কর্মসূচি

তিন দিনের রাষ্ট্রীয় সফরে প্রতিমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।

শুক্রবার বিকেল ৩টায় যশোর সার্কিট হাউজে জেলার বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতি ও ওজোপাডিকোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। বৈঠকে বিদ্যুৎ সরবরাহের বর্তমান অবস্থা, উন্নয়ন পরিকল্পনা এবং সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

এরপর হোটেল ওরিয়ন মিলনায়তনে ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন প্রতিমন্ত্রী।

২১ ফেব্রুয়ারি সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। পরে দুপুর ১২টায় একই স্থানে জেলার সকল সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

দিনশেষে হোটেল ওরিয়নে সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে ইফতার মাহফিলে মিলিত হবেন প্রতিমন্ত্রী।

রোববার সকালে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শহরের টানে—প্রথমবার যশোর সফরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ