নড়াইলের কালিয়া উপজেলায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি জাকির হোসেন (৪৫) উপজেলার ডহর চাচুড়ী গ্রামের আব্দুল মানানের ছেলে।
পুলিশ জানায়, নড়াইল সদর থানার মামলা নং ২৬, তারিখ ০৪ জুন ২০১৫-এর একটি মাদক মামলায় জাকির হোসেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন। রায়ের পর দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন।
দীর্ঘদিনের চেষ্টা ও গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার এসআই সঞ্জয় সরকার ও এএসআই হাফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চাচুড়ী এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে আত্মগোপনে থাকা জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী সাংবাদিকদের জানান, বাংলাদেশ পুলিশ দায়িত্ব পালনে বদ্ধপরিকর। সাজাপ্রাপ্ত আসামি জাকির হোসেনকে দ্রুত আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন